প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর অনশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের পরিধি বৃদ্ধি, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে সাতজন শিক্ষার্থী অনশন শুরু করেছেন। অনশনকারীদের মধ্যে একজন নারী শিক্ষার্থীও আছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে তাদের অনশন কর্মসূচি চলছে, যা শুক্রবারও (৫ সেপ্টেম্বর) অব্যাহত রয়েছে।

 

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা শেষপর্যন্ত অনশন শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, অভিভাবক হিসেবে তিনি রাতেও শিক্ষার্থীদের পাশে ছিলেন। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে পরিবহন সংকট সমাধানে একটি বাস দেওয়া হয়েছে, বাকি দাবিগুলো বাস্তবায়নে কাজ চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা