প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের প্রার্থী মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

মাহিন সরকার জানান, তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা না করে গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্রার্থী বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন। তার মতে, ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা