প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশের জরুরি ত্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ কে খন্দকার ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে এই সহায়তা পাঠানো হয়। রাতের মধ্যেই ত্রাণসামগ্রী আফগানিস্তানে পৌঁছাবে।

প্রেরিত ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে দুই হাজার দুই শতাধিক মানুষ নিহত, তিন হাজারের বেশি আহত এবং আট হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ফলে খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার ঘাটতিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা হিসেবে এই ত্রাণ পাঠাচ্ছে। ত্রাণসামগ্রী সংগ্রহ ও পাঠানোর কাজে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল বাংলাদেশ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা