প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়ে আলোচনায় টাঙ্গাইলের বিথী আক্তার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের  মির্জাপুর কুমুদিনী হাসপাতালের অবস বিভাগে ভর্তি হওয়ার পর স্বাভাবিক প্রসবের মাধ্যমে এই চার সন্তানের জন্ম দেন বিথী। অকালপ্রসূত হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন মাত্র এক কেজির মতো।

বিথী কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের লিয়াকত আলীর ছেলে সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

বিথীর বাবা বাদল মিয়া বলেন, মেয়ের গর্ভাবস্থার খবর জানার পর আমরা সবাই তাকে বিশেষ যত্নে রেখেছিলাম। একাধিকবার আল্ট্রাসনোগ্রামে দেখা গিয়েছিল তিনটি বাচ্চা হবে। কিন্তু হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি সন্তান জন্মের খবর শুনে আমরা সবাই অবাক হয়ে যাই। তারপরও আমরা আনন্দিত। মেয়ের ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমা আক্তার বলেন, বাচ্চাগুলোর ওজন কম থাকায় তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও সন্তানদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ২৯ সপ্তাহে ভর্তি হন। সাধারণত ৩৬ সপ্তাহে নরমাল ডেলিভারি হয়। কিন্তু তিনি আগেই চার নবজাতকের জন্ম দেন। প্রতিটি শিশুর ওজন প্রায় ১ কেজি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা