প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধানমণ্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর ধানমণ্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনার সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সজীবুল ইসলাম হৃদয়সহ মোট আটজনকে ধানমণ্ডি এলাকা থেকে আটক করা হয়েছে। তারা রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ দলের কর্মী হিসেবে ঝটিকা মিছিলের পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা