প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মানবতাবিরোধী মামলার চার্জশিটভুক্তরা সরকারি পদে থাকতে পারবে না:প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচন করতে বা সরকারি পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন, “আইসিটি মামলায় যারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হবেন, তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।”

তিনি জানান, সম্প্রতি গৃহীত অধ্যাদেশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৯৭–এ নতুন ধারা ২০সি যুক্ত করা হয়েছে। নতুন ধারাটি অনুযায়ী, আইসিটি আইনের ৯১ ধারার অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠিত হলে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি বা সরকারি কোনো পদে নির্বাচিত হওয়া কিংবা বহাল থাকার অযোগ্য হবেন।

একইসঙ্গে, তারা প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার কিংবা অন্য কোনো পাবলিক অফিসে দায়িত্ব পালনের যোগ্যতাও হারাবেন বলে জানান শফিকুল আলম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা