প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডিকমের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ।

আর তালিকার তৃতীয় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ।

আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক, সোনালী পেপার, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা