ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। সেই সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬২০ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ২৭৮ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২০ টির, কমেছে ১৩১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৭ টি কোম্পানির বাজারদর।