প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আশুলিয়ায় যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার রাজন ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

র‍্যাব-৪ এর সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, রাজন ভূঁইয়ার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার অন্তত সাতটি মামলা রয়েছে। এছাড়া মোট ২৪টি মামলা তার বিরুদ্ধে চলমান। লাশ পোড়ানোসহ বিভিন্ন গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা