চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রবিবারের সংঘাতের পর সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল। একইসাথে নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ বহু শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।