প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতনে শুরু হলো সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

সেপ্টেম্বরের প্রথম দিনের শেষটা পতন দিয়েই হলো পুঁজিবাজারে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ সেপ্টেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। সেই সাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’   ১০ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ০৪ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯ টির, কমেছে ২৪৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৫ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা