ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৯ সেপ্টেম্বর। তবে আদালতের নির্দেশে সেই প্রক্রিয়া আপাতত বন্ধ থাকল।
এই সিদ্ধান্তে নির্বাচন ঘিরে ছাত্র রাজনীতির অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।