প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটির ২৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদাস্। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকার। আর ২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক, সোনালী পেপার, বিএসসি, রবি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা