প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার দর বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বঙ্গজ লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বে লিজিং,স্ট্যান্ডার্ড সিরামিক, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, দি পেনিনসুলা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং ফার্স্ট ফাইন্যান্স।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা