প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রেমিকায় অভিমান, বিদ্যুতের খুঁটিতে উঠে গোটা গ্রাম অন্ধকারে ডুবালেন তরুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫

বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন লাইন কেটে পুরো গ্রামকে অন্ধকারে ফেলে দিলেন এক তরুণ। এ ঘটনায় মুহূর্তেই ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, লোহার কাটার যন্ত্র হাতে খুঁটির ওপর উঠে একে একে বিদ্যুতের তার কেটে যাচ্ছেন ওই যুবক। যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু পরোয়া না করে নির্দ্বিধায় কেটে ফেলেন গ্রামজুড়ে বিদ্যুতের সংযোগ।

ঘটনার কারণ নিয়ে নানা আলোচনা চলছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম দাবি করেছে, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষোভে তিনি এ কাজ করেছেন। তবে ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি, কোথায় ঘটনাটি ঘটেছে তাও পরিষ্কার নয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখেছেন, “প্রেমে অভিমানে অনেকে নিজের শিরা কাটে, আর এ তো গোটা গ্রামের তার কেটে দিল।” আবার আরেকজন মন্তব্য করেছেন, “প্রেম অন্ধ—এই প্রেম তো পুরো গ্রামকে অন্ধকারে ডুবিয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা