রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে অন্তর্বর্তী সরকারের প্রতীকী গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় অর্ধশতাধিক ছাত্র-জনতা অংশ নেন।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দেশের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও হামলার শিকার হচ্ছেন, অথচ অন্তর্বর্তী সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ।
তাদের দাবি, সরকারের হাতে প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। বরং “গায়েবী শক্তি” দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে দেশ। তাই প্রতীকীভাবে এই সরকারের গায়েবানা জানাজা পড়া হয়েছে।