চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।
রোববার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি মহাখালী টিভি গেট প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা হামলার নিন্দা জানিয়ে নানা স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, “স্বৈরাচারের দোসররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ছাত্রসমাজ নীরব নয়—প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে নামবে।”