প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নুরের খোঁজ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫

রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের অর্ধশতাধিক নেতাকর্মী। বর্তমানে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক সংক্ষিপ্ত বার্তায় জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরাসরি ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

আবু হানিফ বলেন, “আজ দুপুর ১টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফোন করেন। এ সময় নুরুল হক নুর তাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে ঘটনার তদন্ত হবে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, শুক্রবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা