প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে রেনাটা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানিটির ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১১ লাখ টাকার।

আর ২১ কোটি ০৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক পিএলসি, কাসেম ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা