প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন লিমিটেড)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইল লিমিটেড শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

আর তালিকার তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।

আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো –  বেস্ট হোল্ডিংস পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনটেক, রেনাটা, ওয়াটা কেমিক্যালস, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা