প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২১ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সমতা লেদার, বসুন্ধরা পেপার, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা