প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাকসু নির্বাচন ১২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (চাকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপত্তি জানানোর শেষ সময় ৪ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ সেপ্টেম্বর ।

মনোনয়ন পত্র বিতরণ ১৪ সেপ্টেম্বর থেকে। মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান ১৫ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র বিতরণের শেষ তারিখ ও জমাদান ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১৮-২০ সেপ্টেম্বর।

প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায়। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর সাড়ে ৩টা পর্যন্ত।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর। ভোটগ্রহণ ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ৬ বার নির্বাচনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা