প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতনে ৯৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ আগস্ট) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। সেই সাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৯৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮ টির, কমেছে ১৭৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬২ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা