প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আজ অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানিটির ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে মালেক স্পিনিং মিলসের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকার।

আর ২৭ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা