প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেয়ারবাজারে লেনদেন ১২৪৭ কোটি ৬৮ লাখ টাকা, সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ আগস্ট) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, কমেছে ২১৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৫ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা