প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আমার নাম ‘ফজু পাগলা’ দিয়েছে জামায়াতে ইসলামী : ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, “আমাকে ‘ফজু পাগলা’ নামে ডেকেছে জামায়াতে ইসলামী। বিদেশ থেকে বিশেষ করে ফ্রান্সের দুই ইউটিউবার সম্প্রতি আমাকে হত্যার নির্দেশ দিয়েছে। জামায়াতের লোকজন পর্যন্ত বলেছে— ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে।”

অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, তার বাড়ির সামনে নিয়মিত মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে নির্বিঘ্নে বেঁচে থাকার সাংবিধানিক অধিকার তার আছে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ নিয়ে তিনি কোনো আপস করেননি এবং কখনও করবেন না। “আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আর জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী। এ কারণেই আমি তাদের বিরুদ্ধে কথা বলি,”— বলেন ফজলুর রহমান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা