প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে পতনের শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত মতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যাপোলো ইস্পাতের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- বে লিজিং, এমারেল্ড অয়েল, ফিনিক্স ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, মিথুন নিটিং, জিএসপি ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কো. লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা