প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  বিদায়ী সপ্তাহে (১৭ আগস্ট থেকে ২১ আগস্ট) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি)।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৩৩ কোটি ৬৩ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭১ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ২৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ০৫ শতাংশ।

আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৬৯ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি ব্যাংক, বিচ হ্যাচারি, এশিয়াটি ল্যাবরেটরিজ, সোনালী পেপার, মালেক স্পিনিং, টেকনো ড্রাগস এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা