গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা–খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী মাস্টার লাইনের একটি বাস পোনা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বহু যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম–পরিচয় এখনও জানা যায়নি।