প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় ট্রেনের বগি লাইনচ্যুত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫

রাজধানীর বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর স্টেশনে প্রবেশের আগেই কসাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি বিমানবন্দর স্টেশনের আউটার সিগনালে লাইনচ্যুত হলে উত্তর দিক থেকে ঢাকায় প্রবেশ করা ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে কমলাপুর থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার না হওয়া পর্যন্ত ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে প্রবেশ করতে পারছে না। তবে ঢাকার ভেতর থেকে ছাড়ার ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা