কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।