প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গ্রিসে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মর্মা’ন্তিক মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫

গ্রিসের রাজধানী এথেন্সে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সুদীপ ঘোষ (৪২) ও শরীয়তপুরের মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯)। বুধবার (২০ আগস্ট) বিকেলে এথেন্সের ব্যস্ততম পেত্রু র‍্যালি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

এথেন্সে বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে খবরটি নিশ্চিত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান মোসলেউদ্দিন বাবু মোল্লা। গুরুতর আহত সুদীপ ঘোষকে দ্রুত নিকাইয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

নিহত সুদীপ ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন এথেন্সে গাড়ির শোরুমে চাকরি করছিলেন। রেখে গেছেন বৃদ্ধা মা, স্ত্রী ও এক কন্যাসন্তানসহ শোকাহত পরিবার। অপর নিহত মোসলেউদ্দিন বাবু মোল্লা শরীয়তপুরের দেশহাতরা গ্রামের বাসিন্দা। বহু বছর ধরে শ্রমজীবী প্রবাসী হিসেবে গ্রিসে কাজ করছিলেন।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গ্রিসের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা