প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাকসু নির্বাচন: পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে এ প্যানেল উন্মোচন করে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল পৌনে ৫টায় পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

এছাড়া এজিএস (ছেলে) পদে ফিরদৌস আল হাসান (প্রত্নতত্ত্ব বিভাগ, ৪৯ ব্যাচ) ও এজিএস (মেয়ে) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা (দর্শন বিভাগ, ৪৮ ব্যাচ) মনোনীত হয়েছেন।

অন্যদিকে শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার, সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিউজ্জামান শাহিন, সহ-ক্রীড়া সম্পাদক (ছেলে) মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে) লুবনা, আইটি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক (ছেলে) তৌহিদ, সহ-সমাজসেবা সম্পাদক (মেয়ে) নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হোসনে মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে তানভীর মনোনীত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল, আবু তালহা ও মহাসিন।

সংবাদ সম্মেলনে শাখা সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়দের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের মাধ্যমে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই। খুব শিগগিরই আমরা আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করব।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা