প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ সিনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনা (২৯)।

ডিবি সূত্রে জানা গেছে, সিনা খুলনার সোনাডাঙ্গা এলাকার জিয়াউল জান্নাত বাবুলের ছেলে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। পাশাপাশি ছাত্র আন্দোলনে হামলার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শহর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে দিবাগত রাতে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, “বায়েজিদ জান্নাত সিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর সাংগঠনিক সম্পাদক। গত বছরের ৫ আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বরিশালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা