প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারলে স্বর্গে যাওয়ার সুযোগ মিলতে পারে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারলে স্বর্গে যাওয়ার পথ সুগম হতে পারে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রসাত্মক ভঙ্গিতে বলেন, “শুনেছি আমার নাম নাকি স্বর্গে যাওয়ার তালিকার একেবারে নিচে। তবে যদি এই যুদ্ধ বন্ধ করতে পারি, তাহলে হয়তো সেটিই হবে আমার জন্য বাড়তি যোগ্যতার কারণ।”

৭৯ বছর বয়সী এই প্রভাবশালী রিপাবলিকান নেতা এর আগেও একাধিকবার বলেছেন, ইউক্রেন যুদ্ধে শান্তি ফিরিয়ে আনা তার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। তবে এবার বিষয়টিকে তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যুক্ত করলেন।

বিতর্কিত রাজনৈতিক জীবন, তিনবারের বিয়ে, দু’বার অভিশংসন এবং বিভিন্ন কেলেঙ্কারির জন্য ট্রাম্পকে অনেকে সাধু ভাবতে না পারলেও, তিনি নিজেকে ঈশ্বরের ইচ্ছার অংশ হিসেবে উপস্থাপন করছেন। গত বছর হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি দাবি করেছিলেন, “ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন, আমেরিকাকে আবার মহান করার জন্য।”

তার প্রেস সচিব ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, ট্রাম্প এ মন্তব্য কেবল মজার ছলে নয়, বরং সিরিয়াস মনোভাবেও করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা