প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় নির্বাচনের আগে নতুন ডিসি নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই নিয়োগ চূড়ান্ত করা হবে। এরই মধ্যে নতুন ফিটলিস্ট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সম্প্রতি আলোচিত প্রশাসক মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, এবার কোনো রাজনৈতিক সুবিধাভোগী বা বিতর্কিত কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হবে না। নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে কড়া নজরদারি থাকবে।

জানা গেছে, ২৫তম ও ২৭তম ব্যাচের অর্ধশতাধিক উপসচিবকে ফিটলিস্টে রাখা হয়েছে। এছাড়া ২৮তম ব্যাচের কর্মকর্তাদের সাক্ষাৎকারও চলছে।

এর আগে ২০২৩ সালে ডিসি নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। তাই এবার সরকার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস-উর রহমান বলেন, “ডিসি ফিটলিস্ট থেকেই নিয়োগ দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে, যাতে কোনো প্রশ্ন না ওঠে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা