প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফেডারেল ইনস্যুরেন্সের চেয়ারম্যান এনামুল, ভাইস চেয়ারম্যান ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫

ফেডারেল ইনস্যুরেন্স পিএলসি’র পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন এনামুল হক। একই সভায় ইলিয়াস সিদ্দিকী পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বুধবার (২০ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছাড়াও বিভিন্নি নির্বাহি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তিনারা হলেন- জয়নুল আবেদীন জামাল- নির্বাহী কমিটির চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম (বাংলাদেশ সরকারের সাবেক সচিব)- অডিট কমিটির চেয়ারম্যান, মোঃ আবদুল খালেক- বীমা দাবী কমিটির চেয়ারম্যান, মোঃ মাহফুজুর রহমান (বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব)- নমিনেশন ও রিম্যিউনারেশন এবং গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটি চেয়ারম্যান, বেগম আবেদা আকতার (বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব)- বিনিয়োগ কমিটির চেয়ারম্যান এবং মোঃ গিয়াস উদ্দিন এফসিএ- ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা