প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি মহাসচিব ফখরুল আবারও অসুস্থ, গভীর রাতে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গুলশানে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। রাত ১১টা পর্যন্ত বৈঠক শেষে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে রাত ১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদের সহযোগিতায় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। রাত ২টা ২০ মিনিটের দিকে ড. জাহিদ জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং তুলনামূলকভাবে সুস্থ আছেন।

উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে ছয় দিন পর দেশে ফেরেন তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা