আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশলা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে নতুন নেতৃত্ব গঠন ও সংগঠনকে সক্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম। সভাপতিত্ব করেন কুশলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. ইউছুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর মো. ছোলায়মান গাজী এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা আবুল বাশারকে সভাপতি এবং সেকেন্দার আলীকে সেক্রেটারি করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।