প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পূর্ণ হবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের পূর্ণ অধিকার নিশ্চিত হবে না। কারণ, বাংলাদেশের জনগণ এই প্রক্রিয়ায় অভ্যস্ত নয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, চিকিৎসা শেষে এখন সুস্থ আছেন।

মির্জা ফখরুল বলেন, “দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য একটি জাতীয় নির্বাচন এখন অপরিহার্য। জনগণ নির্বাচন চায় এবং চলমান সংকট নিরসনের একমাত্র সমাধান হলো দ্রুত নির্বাচন।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সবার অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

এ ছাড়া যেসব দল সংস্কারের দাবি জানাচ্ছে না, সেটি তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা