প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫

রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি ছাড়াই নির্বাচন ঘোষণায় প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের ন্যায়বিচার নিশ্চিত না করে নির্বাচনের ঘোষণা জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, “ছাত্র-জনতা এখনো রাজপথে আছে, তারা বিচারের আগে রাজপথ ছাড়বে না। প্রয়োজনে আবারও কঠোর আন্দোলনে নামবে।”

এ সময় তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতেই নির্বাচন আয়োজনের দাবি জানান। সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা