প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে এক্সিম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারের দাম ৩০ পয়সা বা ৫ দশমিক ৫৫ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১। এদিন প্রতিষ্ঠানটির দর ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের দর ৪ শতাংশ কমেছে।

এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, সমতা লেদার, ফরচুন সুজ, ইউনিয়ন ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা