প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে মেঘনা সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর এদিন ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, হাক্কানি পাল্প, স্যালভো কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা