প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হোয়াইট হাউসে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫

ওয়াশিংটনে ইউক্রেন যুদ্ধ সমাধান নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের সময় হঠাৎ করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় কিছুটা বিস্মিত হন সেখানে উপস্থিত ইউরোপীয় নেতারা। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, যা প্রথম প্রকাশ করে জার্মান পত্রিকা বিল্ড।

সূত্র জানায়, ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার মাঝপথেই ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলেন। ফোনালাপ শেষ হলে বৈঠক পুনরায় শুরু হয়। যদিও বৈঠকের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলাপ শেষ করার পরেই তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন।

এই বৈঠকে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা