প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের সময় একদিন বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ১৮টি হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন করে বৃদ্ধি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভিড়ের কারণে ফরম সংগ্রহ করতে পারেননি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ এবং বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা