প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবিতে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য নতুন প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্যানেলের নাম রাখা হয়েছে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, যা সোমবার (১৮ আগস্ট) শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ নিজেই ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে রয়েছেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ, আর সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মহিউদ্দিন খান।

প্যানেলের অন্যান্য মনোনীতরা হলো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনীম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া।

সদস্য পদে লড়বেন আরও ১৩ জন শিক্ষার্থী।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা