প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ভোরে কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই মাছ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন জানান, মাছ ব্যবসায়ীদের বহনকারী একটি পিকআপ দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১০ জন মাছ ব্যবসায়ী পিকআপে ছিলেন। নিহতদের সুরতহালের কাজ চলছে।

ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা