প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“দে-ছুট”এর বৃক্ষরোপণ কর্মসূচীর দ্বিতীয় পর্ব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫

দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ’র শ্লোগান “সবুজে হবে সয়লাব – আমাদের প্রিয় বাংলাদেশ” এর ধারাবাহিকতায় সংগঠনের ফেসবুক গ্রুপের বন্ধুদের সহায়তায় ১৬আগস্ট শনিবার মানিকগঞ্জ জেলার বাররাহী জান্নাকান্দি গ্রামে অবস্থিত মাদ্রাসাতুল জান্নাত বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে মুহতামিম হযরত মুফতি মুহাম্মদ আতাউল্লাহ সাহেবের তদারকিতে “দে-ছুট” এর চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম আম গাছ রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ ২০২৫ এর কর্মসূচীর দ্বিতীয় পর্বর উদ্ভোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন ভ্রমণসংগঠনটির মর্ডারেটর মুহাম্মদ নাজমুল আহমেদসহ মাদ্রাসার অন্যান্য সম্মানিত ওস্তাদগণ।

উদ্ভোধনী বক্তব্যে মুহাম্মদ জাভেদ হাকিম বলেন, অনেক অনেক গাছ লাগিয়ে ঢাকঢোল পেটানোর চেয়ে এমন কোন জায়গায় গাছ লাগানো উচিৎ, যেখানটাতে সঠিক পরিচর্যায় গাছগুলোর অধিকাংশই টিকে থাকবে। সেই লক্ষেই দ্বিতীয় পর্যায় উক্ত মাদ্রাসার মুহতামিম সাহেবের পরামর্শে উন্নতমানের নার্সারি হতে আনা বিভিন্ন ফলজ গাছের চাড়া রোপণ করা হবে। সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাদের প্রতি, যারা বক্ষরোপণ আয়োজনে আর্থিক, মানসিক ও দৈহিক ভাবে সহায়তা প্রদান করেছেন। তিনি আরো বলেন ভ্রমণ পিপাসুদের দেশে-বিদেশের নানান প্রান্তে ভ্রমণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। তাই বিভিন্ন ভ্রমণ সংগঠন গুলোকে বৃক্ষরোপণের ব্যপারে আগ্রহী হওয়ার আহবান জানান। পাশাপাশি ফটোসেশনের চেয়ে গাছের রক্ষাণাবেক্ষণ করার মত স্থানে রোপণের অনুরোধ জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা