প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামিনে মুক্ত আ. লীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫

আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে একাধিক মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন লাভের পর অন্যান্য মামলার জামিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার একেএম মাসুম জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জামিননামার কাগজপত্র যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়। এ সময় পাহারায় থাকা কারারক্ষীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ৫ আগস্ট রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় কারাগারের হাসপাতাল থেকে তাকে মেডিক্যালে ভর্তি করা হয়। সেখান থেকেই তিনি জামিনে মুক্ত হন। এর আগে গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা