প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাকিস্তানের স্বাধীনতা দিবস রক্তে রঞ্জিত: ফাঁকা গুলিতে ৩ জন নিহত, বহু হতাহত

মোহাম্মদ গোলাম রাব্বী
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন শোকের রঙে ঢেকে গেল পাকিস্তানে। বুধবার রাত থেকে করাচির বিভিন্ন এলাকায় দিবস উপলক্ষে আনন্দের আতিশয্যে ফাঁকা গুলি ছুঁড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন, আহত হয়েছেন আরও ৭৫ জন। নিহতদের মধ্যে একজন মাত্র ৮ বছরের শিশু।

পুলিশ জানিয়েছে, লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন ও উত্তর নাজিমাবাদসহ নানা এলাকা থেকে গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে।

ঘটনার পর মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউন থেকে অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবছর স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুঁড়ে উদযাপন পাকিস্তানে একটি ‘রীতি’তে পরিণত হলেও এর পরিণতি ভয়াবহ। কর্তৃপক্ষের সতর্কতা সত্ত্বেও এ প্রবণতা কমেনি। গত বছর করাচিতে এমন উদযাপনের সময় অগ্নিকাণ্ডে অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা